Published : 20 Oct 2026, 08:50 AM
Updated : 20 Oct 2026, 08:50 AM
ইয়েমেনের শাবওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত ও আরও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
লড়াই আরও তীব্র হয়ে ওঠার মধ্যে সোমবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শাবওয়ার গভর্নর আওয়াদ আল ওয়াজির।
তিনি আরও জানান, আল আলম শিবিরে হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আহত লোকজন ও রক্তাক্ত মৃতদেহ এখানে ওখানে পড়ে আছে।
হুতিরা ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে অনুগত বাহিনীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। হুতিরা ইরানের সমর্থন পেয়ে আসছে আর সরকারি বাহিনীগুলোকে সমর্থন যোগাচ্ছে সৌদি আরব। সেপ্টেম্বরে হুতিরা লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালির উপকূলীয় ভূখণ্ডগুলো দখল করে নেওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
বিস্তারিত আসছে…
