ঢাকা: ম্যানেজার ও রেস্টুরেন্ট সার্ভিস পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা
পদের নাম: ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি, হসপিটালিটি বিষয়ক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা—উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হোটেলে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
