সলমন খান ও সেলিম খানছবি: Instagram
Published on
:
1 min read
তাঁদের বাবা-ছেলের জুটি সবসময়ই সুপারহিট। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানা ধরনের ছবি শেয়ার করেন বলিউড অভিনেতা। এ বার বাবার সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন সলমন খান। ‘কাউবয় হ্যাট’ পরে দেখা গেল অভিনেতাকে। এক অদ্ভুত রসিকতা ভরা ক্যাপশন মন ছুঁয়েছে দর্শকের।
বাবাকে ‘রিয়্যাল মনস্টার’ বলেও উল্লেখ করেছেন তিনি। একই ধরনের ছবি পরে পোজ় দিতে দেখা গিয়েছে। যত বড়ই তিনি হয়ে যান না কেন, বাবার সঙ্গে এখনও সেই ছোটবেলার মতোই সম্পর্ক অভিনেতার। সলমন লেখেন, ‘কেমন আছো বন্ধু? ৯১ বছর বয়সে। বাবা মানে তো বাবা। তিনিই জীবনের আসল ‘মনস্টার’। আমাদের সকলের বাবা খুবই শক্তিশালী। বন্দে মাতরম। এটা শুধুমাত্র একটা দিন নয়, বরং জীবন থেকে একটা দিন কমে যাওয়া। ঈশ্বরও সদয় হয়েছেন।’
ছবি দেখে ভালোবাসায় ভরালেন অনুরাগীরা। কেউ সলমনকে ‘ক্যাপশন কিং’ বলে অভিহিত করেছেন। কেউ আবার, বাবা-ছেলের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেছেন। সম্প্রতি, ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সলমন খান। যেখানে বাবা হওয়ার ইচ্ছে নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি বলেন, ‘ভবিষ্যতে কোনও একটা সময়ে আমি সন্তান চাই।’
