তানভীর আহমেদ হীরা
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন আলী নামে এক বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তি মো: হোসেন আলী উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে মেলান্দহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মো. হোসেন আলীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
The post জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক first appeared on দৈনিক আজকের জামালপুর.
