কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মোসাম্মৎ রোজিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার গোপচর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২০ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রোজিনা আক্তার। তিনি কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
