চলতি সপ্তাহে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে চলছে চমৎকার গল্পের শ্যামল মাওলা ও আজিজুন মিম অভিনীত চলচ্চিত্র চিরকুট, উক্ত সিনেমার উল্লেখযোগ্য একটি গান 'রঙ্গিলা আসমান'। সেই গানটি গেয়েছেন উদীয়মান কন্ঠশিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।
মুনতসির আকিবের পরিচালনায় উক্ত চলচ্চিত্রের গানটি লিখেছেন কিঙ্কর আহসান এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী সরকার নিজেই।
মিউজিক প্রোগ্রামিং এ ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং সাউন্ড ডিজাইনে ছিলেন জেএইচ মুন্না।
মেহেদী সরকার বলেন, আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হবো এবং সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যান্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।
প্রকাশের পর থেকেই শ্রোতামহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি বেশ আলোচনায় রয়েছে।
কেএম
