মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের একজন মুসলিম ও অপরজন সনাতন ধর্মাবলম্বী।
শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন আলমগীর ও বিধান। পরে দুজনই অসুস্থ হয়ে পড়েন। আলমগীরকে বন্ধুরা হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অসুস্থ হওয়ার পর বিধান প্রথমে বাড়িতেই ছিলেন। তার কাকিমা সুপ্রিয়া সাহা জানান, অতিরিক্ত মদ্যপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে আই
