সেই একই কাহিনী, উড়তে থাকা ডি ভিলিয়ার্সদের থামিয়ে ফাইনালে ইংল্যান্ড
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
আইসিসির যেকোনো প্রতিযোগিতায় দাপটের সাথে সেমিফাইনাল এসে আগে বিদায় নেয়া দেশের অন্যতম সাউথ আফ্রিকা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬ আসরেও দেশটির চ্যাম্পিয়ন্স দলের চিরচেনা রূপ। লিগপর্বে পাঁচ ম্যাচে ৫ জয় নিয়ে সেমিতে এসেছিল। যেখানে তাদের বিপক্ষে বড় জয় তুলেছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা সরাসরি দেখাচ্ছে।
টি-টুয়েন্টি ম্যাচটিতে প্রোটিয়াদের ৪৬ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ইংলিশ দলটি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ডি ভিলিয়ার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ইংলিশ দল। জবাবে ১৬.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা।
রানতাড়ায় দুই ওপেনার ডি ভিলিয়ার্স এবং ফ্যাফ ডু প্লেসিস ১৩টি করে বল খেলে সমান ২৫ রান করে আউট হন। ফন উইক ৩১, এসজে আরউই এবং রবি ফ্রেইলিঙ্ক ১৭ রান করে আউট হন।
ইংল্যান্ডের হয়ে আজমল সেহজাদ ৪টি, টায়মাল মিলস ৩টি, সামিত প্যাটেল ২টি এবং রবি বোপারা ১টি উইকেট নেন।
আগে ব্যাটে নেমে ইংলিদের দুই ওপেনার সুবিধা করতে পারেননি। বোপারা ৮ এবং ডেভিড মালান ২ করে ফেরেন। জেসন রয় ১৭ এবং টোবিয়াস রোলান জোন্সের ব্যাট থেকে আসে ২২ রান। বড় সংগ্রহ আসে মঈন আলী এবং জই ড্যানলির ব্যাট থেকে। মইন ৭০ এবং ড্যানলি ৫৯ করেন।
সাউথ আফ্রিকার হয়ে ফ্রেইলিঙ্ক ৩টি উইকেট নেন। হার্ডাস ভিলজোন, অ্যারন ফাঙ্গিসো ২টি করে এবং ওয়েন পারনেল ১টি উইকেট নেন।
শুক্রবার রাতে দ্বিতীয় সেমিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। জয়ী দলের বিপক্ষে রোববার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
