
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুর ব্যারেজ ঘাটে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে করা হলো প্রতিমা বিসর্জন। সিদ্ধান্ত হয়েছিল ব্যারাজ ও নিউ টাউনশিপ থানার অর্জুনবাঁধ জলাশয়ে হাইড্রোলিকের মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হবে। সেই মত টেন্ডার করেছিল দুর্গাপুর পুরসভা। কিন্তু সময়ের অভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা যায়নি। তাই পুরসভার ঠিকাদারদের কর্মীরা হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করেন। জলে প্রতিমা বিসর্জনের পর ক্রেনের সাহায্যে কাঠামোগুলো নিরাপদে তুলে নেওয়া হয়। প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারেজ ঘাটে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
