
ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে নগদ অর্থ সহায়তা দিলেন খন্দকার মো. রুহুল আমিন মিঠু
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত অর্থায়নে নগদ অর্থসহায়তা তুলে দেন সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জাসাসের ঘোড়াঘাট উপজেলা শাখার সাবেক আহ্বায়ক খন্দকার মো. রুহুল আমিন মিঠু।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন ও সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
