মিরসরাইয়ে শেষ হলো বই পড়া উৎসব
-
কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে প্রবীণগনের বই পড়া, শরতের কবিতা ও বাউল গানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসবের সমাপনি করা হয়। শনিবার বিকেলে মিরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়াস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে উক্ত বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দের প্রকৃতির নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শরতের বন্ধনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান আঙ্গিনা। অনেকের স্বরচিত পরিবেশনা ও ছিল উল্লেখযোগ্য। যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী উক্ত বই পড়া উৎসবের সমাপনি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সহকারি কমিশনার ভূমি ও মীরসরাই পৌরসভার প্রশাসক তানভীরুল কাদের। এসময় তিনি তাঁর বক্তব্যে বই পাঠকদের উদ্বুদ্ধকরণের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল সকল কাজের সাথে একাত্বতা পোষন করেন। তিনি পাঠাগারের আসেপাশের এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গিকার ও ব্যক্ত করেন। প্রফেসর আক্তারুজ্বামান এর সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত সমাপনি দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, প্রফেসর সামছুন্নাহার, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি রাজিব মজুমদার, চট্টগ্রামের কবি ও লেখক আলমগীর হোসেন, কবি ও সমাজসেবক রাফিয়া ডলি, কবি ও লেখক নিগার সুলতানা, কবি রেহেনা আক্তার, কবি শাহাদাত হোসেন লিটন, লুৎফুল কবির ভূঞা, মাষ্টার হোছাইন সবুজ, কবি ও শিক্ষক শিউলি বড়ুয়া, কবি ও শিক্ষক সাইফুদ্দিন মীর শাহিন , মাষ্টার মাজহারুল হক, মাওলানা আলাউদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী, মো: আলমগীর হোসেন, জলিল মাষ্টার, শক্তি মজুমদার, মুসলিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদিক ইমাম হোসেন, জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, শিহাব উদ্দিন শিবলু, আজমল হোসেন, হারাধন চক্রবর্তি, রাকিবুল হাসান, মুসলিম উদ্দিন তাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সকল বই পাঠকগনকে পুরস্কৃত করা হয়। সবশেষে চট্টগ্রাম থেকে আসা সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালন গান সবাইকে বিমুগ্ধ করে। অনুষ্ঠানে খবরিকার নির্বাচিত ৫ জন সেরা কবি যথাক্রমে সিত্তুল মুনা, রাফিয়া ডলি, নিগার সুলতানা, রেহেনা আক্তার ও মাহবুবা চৌধুরী কে সংবর্ধিত করা হয়। মাহবুবা চৌধুরীর পক্ষে স্মারক গ্রহন করেন কবি আলমগীর হোসেন।
ট্যাগস :
