
Published on
:
1 min read
দুর্গাপুজোর সপ্তমী ও মহাষ্টমীতে বন্ধ থাকবে সরকারি হাসপাতালের বহির্বিভাগ। প্রতি বছর অষ্টমীতে বহির্বিভাগ বন্ধ থাকে। এ বার প্রথম সপ্তমী অর্থাৎ শনিবার খোলা থাকলেও, দ্বিতীয় সপ্তমী রবিবার হওয়ায় ওই দিন আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। পরের দিন সোমবার মহাষ্টমীর দিনও বন্ধ থাকবে আউটডোর। তবে সরকারি ও বেসরকারি— দু'ক্ষেত্রেই হাসপাতালের ইমার্জেন্সি ও ইন্ডোর বিভাগ খোলা থাকবে রোজ। চিকিৎসকদের রস্টার ডিউটিও শুরু হয়েছে, যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয়।
