তিনি জানান, ইটালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল ড. ইউনূসের ক্ষেত্রেও সেই ব্যবস্থাই নেয়া হবে৷
যা ঘটেছে
গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন৷ এ সময় বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার' (আপনি কেন এখানে আসেন), ‘ইউ ডেস্ট্রয়ড বাংলাদেশ' (আপনি বাংলাদেশ ধ্বংস করেছেন) ‘ইউ টেররিস্ট' (আপনি সন্ত্রাসী) -সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলেন৷ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থক এসব করেছেন বলে অভিযোগ উঠেছে৷
আইনি পদক্ষেপের আশ্বাস
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জাহেদ উর রহমান ‘‘অবশ্যই এই অপরাধ যারা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি৷ সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে৷ বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জড যাবে না, প্রশ্নই আসে না৷''

উল্লেখ্য, গত মাসে ইটালিতে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন৷
তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে মর্যাদা (প্রটোকল) পাওয়ার কথা, তাতে কোনো ঘাটতি হয়েছে কি না, সেটা সরকার খতিয়ে দেখবে৷
রাজনৈতিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্পর্কে এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের মধ্যে অনুতাপ না থাকা এবং নানা সময় হুমকির বিষয়টি সামনে আনেন জাহেদ উর রহমান৷ তিনি বলেন, এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা তিনি ব্যক্তিগতভাবে একেবারেই দেখেন না৷
বিশেষ সাক্ষাৎকার: ডা. জাহেদ উর রহমান
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
