নওগাঁয় পূজা-অর্চনা ও দুর্গা মাকে বিদায়ের পর পূজাম-পে সিঁদুর খেলার আয়োজন করা হয়েছে। দেবীকে এ বছরের মতো বিদায় দিতে চন্দন, ধূপ আর সিঁদুর দেবীর পায়ে নিবেদন করেন ভক্তরা। ঢাক আর উলুধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন ম-প। বুধবার পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলুধ্বনি ম-পগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ। শহরের ছোট যমুনা নদীতে নৌকায়বাইচ বা ভ্রমণ শেষে সন্ধ্যায় মায়া কাটিয়ে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। এবার দুর্গা দেবী এসছিলেন ঘোড়ায় চেপে আর গমন করেন নৌকায়। জেলায় ৮৩৬টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।