দারুণ খেলছিলেন। ছিল সেঞ্চুরির সুযোগ। কিন্তু জসুয়া বিশপের বাঁহাতি স্পিনে বোল্ড হয়ে গেলেন জিসান আলম। ১৪ রানের জন্য মিস করলেন সেঞ্চুরি।
১০০ বলে ১১ চার আর ২ ছক্কায় ৮৬ রানে থেমেছে জিসানের ইনিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুইদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান।
বিজ্ঞাপন
বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করছে বিসিবি একাদশ। শুরুতেই জেডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মাহফিজুল ইসলাম (৪)। তবে এরপর জিসান আর ইফতিখার আহমেদ ইফতি দেখেশুনে খেলেছেন।
ইফতি অবশ্য একটু বেশিই স্লো খেলছিলেন। ইনিংসটা বড় করতে পারেননি। ৬২ বলে ১৮ রান করে জোমেল ওয়ারিকেনের শিকার হন তিনি।
এমএমআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
