তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ছবি: X
Published on
:
1 min read
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে RSS-এর যোগ রয়েছে? বুধবার এমন দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছে DMK। নেপথ্যে হাতের একটি ভঙ্গি। সেই নিয়ে কটাক্ষ করে পূর্বতন শাসক দলের দাবি, ‘বিজয় আসলে RSS-এর দত্তকপুত্র। ওই ভঙ্গি থেকেই সেটা স্পষ্ট।’ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বিজয় বা তাঁর দল তামিলাগা ভেটরি কাজাগম।
দক্ষিণের বিখ্যাত সিনেমার অনুকরণে হাত উল্টো করে থুতনির কাছ দিয়ে ঘুরিয়ে নেওয়ার এই ভঙ্গি ‘পুষ্পা স্টাইল’ বলেই পরিচিত। বিধানসভার অধিবেশনে স্পিকারের অনুমতি নিয়েই সেই ভঙ্গিটি করেছিলেন বিজয়। তার আগেই অবশ্য ওয়াকআউট করেছিল ডিএমকে। গোটা ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
এ দিন X হ্যান্ডলে সেই ভঙ্গির ছবি দিয়ে একটি পোস্ট করেছে ডিএমকে। সেখানে দু’টি অবয়ব রয়েছে। একদিকে RSS-এর এক কর্মী ‘ধ্বজ প্রণাম’ করছেন। এতে সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাত বুকের মাঝখানে থাকে। হাতের তালু থাকে নীচের দিকে, মাথা সামান্য ঝুঁকিয়ে অভিবাদন জানানো হয়। শাখা-র শুরু এবং শেষে এই কায়দায় পতাকাকে অভিবাদন জানানোই রেওয়াজ।
ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை விஜய் என அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார்! https://t.co/RdVolQqQuC
— DMK IT WING (@DMKITwing) October 14, 2026
বিজয়ের ভঙ্গিটি কিছুটা আলাদা। তিনি হাতের চেটো থুতনিতে ছুঁইয়ে গালের কাছে নিয়ে গিয়েছিলেন। অবিকল পুষ্পা স্টাইলে। এই ছবি দু’টি পাশাপাশি রেখে ডিএমকে লিখেছে, ‘কোনও সন্দেহ থাকতে পারে না, বিজয় আসলে RSS-এরই দত্তকপুত্র।’ তবে DMK সুপ্রিমো স্ট্যালিন নিজেও এই পুষ্পা স্টাইলের সেলিব্রেশন করেছিলেন বলে অভিযোগ। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিজয় বা তাঁর দল।
