ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু বলেছেন, তিনি ও ট্রাম্প ইরানের শাসনব্যবস্থা উৎখাতের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা বাড়ছে। আইআরজিসির দাবি, সমুদ্রের মাইনে আঘাতের পর দুটি ট্যাংকারে আগুন ধরে যায়। তবে মার্কিন সেন্টকম এ দাবিকে ‘ভুল’ বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও দুই দেশের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও আলোচনা চলছে।
