কুড়িগ্রামে সীমান্তে অভিযানে ১৫ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের কাপড়সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা। বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।