চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগর (পোমরা) এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁরা সমাধির স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। পরে সেখানে বৃক্ষরোপণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
এ সময় তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী চট্টগ্রামের ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ওই সম্পত্তিতে ভবিষ্যতে প্রশাসনিক ও উৎপাদনমুখী কোনো প্রকল্প নেওয়া যায় কি না, তা যাচাই করতেই তাঁরা কারখানাটি পরিদর্শন করেছেন। এ ধরনের প্রকল্পের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।
ইশরাক হোসেন জানান, দুই দিনের সফরে তিনি চট্টগ্রামে এসেছেন। ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনে তাঁর পুরো দল অংশ নিয়েছে। পরিদর্শন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর ভবিষ্যতে সেখানে কী ধরনের প্রকল্প নেওয়া যায়, তা নির্ধারণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
