সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমাজে কন্যাশিশুদের সমান অধিকার, মর্যাদা ও নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করাসহ তাদের আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সু্বিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
'শিশুর বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়' এ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে কক্সবাজারে কন্যাশিশু সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং লিঙ্গবৈষম্য দূর করার লক্ষ্যে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়েল মিয়া।
সভাপতির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, নারীর প্রতি সহিংসতারোধ ও তাদের নিরাপত্তা রক্ষায় সরকার বি়ভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এছাড়া নারীর অবস্থা ও অবস্থানের উন্নতির হলে দেশের ভবিষ্যতও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস,জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌসূলী (এজিপি) এডভোকেট রাবেয়া সুলতানা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং শিফ্ট ইনচার্জ মানিক চন্দ্র দে, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমাজে কন্যাশিশুদের সমান অধিকার, মর্যাদা ও নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করাসহ তাদের আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সু্বিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
