
চন্দনাইশে ২৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামের চন্দনাইশে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৬২০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া বাইন্যাপুকুর পাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
আটক জয় পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা। এ ঘটনায় এসআরবি-৭-এর পক্ষ থেকে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
