মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্নআউটের ওপর ভিত্তি করে তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন মেহেরপুর পুলিশ লাইন্সের আরআই মো. মিজানুর রহমান চৌধুরী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
The post মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত appeared first on Meherpur News.
