বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন স্যাটেলাইট টিভি ‘চ্যানেল কর্ণফুলী’-র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কাজের অনন্য স্বীকৃতি হিসেবে চ্যানেলের দুইজন প্রতিনিধিকে ‘বর্ষসেরা প্রতিনিধি’ এবং একজনকে ‘হেড অফিসের দক্ষ কর্মী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির সার্বিক বিকাশ, পেশাদারিত্ব এবং সংবাদ পরিবেশনে বিশেষ অবদানের জন্য এই তিনজনের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন চ্যানেল কর্ণফুলীর মাননীয় চেয়ারম্যান মো: আব্দুল আজিজ ও অতিথিরা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—রাংগামাটি প্রতিনিধি মেহেদি হাসান,বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম ও অফিস সহকারী মো: সায়মন। পুরস্কার প্রদানকালে বক্তারা বলেন,চ্যানেল কর্ণফুলীর এই অগ্রযাত্রায় মাঠপর্যায়ের প্রতিনিধি এবং পেছনের দক্ষ কর্মীদের ভূমিকা অপরিসীম। এ ধরনের স্বীকৃতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সকলকে আরও উৎসাহিত করবে। অনুষ্ঠানে চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গুণীজন এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।
The post চ্যানেল কর্ণফুলীর বর্ষসেরা প্রতিনিধি হলেন যারা appeared first on Ctgtimes.com.
