নিজস্ব প্রতিবেদক · ১৬ অক্টোবর, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন
সিলেট নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
ইরফান আলী ওই বাসায় আড়াই বছর ধরে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, খাদিমপাড়ার ৪ নম্বর রোডে নির্মাণাধীন নুর প্যালেস বাসার চতুর্থ তলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জনকে শ্রমিককে আটক করা হয়েছ।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে হাতুড়ি ও লোহা সাদৃশ্য বস্তুও উদ্ধার করেছে পুলিশ।
গুগলে আমাদের খবর পেতে
