বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য দেখে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, ‘জামায়াতের আমির বলেছেন, তারা এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি বর্তমান সরকারকে সহযোগিতা করে না, তারা কীভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে, তা জনগণের বোধগম্য নয়।’
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির এক সময়ে জাসদ ছাত্র লীগের নেতা ছিলেন। ছাত্র লীগের স্টাইলে বক্তব্য এখনো লক্ষ্য করছি। তিনি এনসিপিকে বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চাইনি তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা জানে না।
বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহকে অনেকে “হাসিনার আবদুল্লাহ” বলে ডাকতো।
সম্প্রতি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছেন, তা একমাত্র “হাসিনার আবদুল্লাহ” বলেই সম্ভব।
রাশেদ খাঁন দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গদি রক্ষার জন্য হাসনাত ও সারজিস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন ঘটায় সেই ক্ষোভ ও হতাশা থেকেই তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চড়াও হচ্ছেন।’
এর আগে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পুজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।
এছাড়া ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সনাতনধর্মালম্বী নেতৃবৃন্দ উপস্থিন ছিলেন।
