পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানীতে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।
সমাবেশে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সদস্য ও আঙ্গারিয়া ইউনিয়ন প্রতিনিধি জহির উদ্দিন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।
সমাবেশে বক্তারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তাঁরা আলতাফ হোসেন চৌধুরীর রাজনৈতিক প্রজ্ঞা ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে, তাদের আমরা চিনি। তাদের আপনারা চোখে চোখে রাখবেন।”
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা যুবদল নেতা সৈয়দ মনির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএ
