ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের ছালেকিয়া মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এ সময় সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়নের পপ্যানেল চেয়ারম্যান সামছুর রহমান মিল্টন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিরন মিয়া, সিনিয়র সাংবাদিক শেখ রিয়াজ আহমেদ নাহিদ দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে কার্যক্রমটি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সঠিক তথ্যভান্ডার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম হিসেবে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
The post কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন appeared first on Dhaka Protidin.
