যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে সংস্থাটির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আসাদুল হাবিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলাম, এনবিআরের কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে নিলয় এবং প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত মফিজুল ইসলাম ওরফে রাফি, হাসিনুর রহমান সুজন ও এমদাদুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এসআরবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
এমএম/
