শিবচরে চারতলা আধুনিক ডাকবাংলো উদ্বোধন
মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচরে চারতলাবিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করা বেকার নারীদের মধ্যে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
বুধবার সকালে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে ডাকবাংলো ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী মুস্তাফিজুর রহমান।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্যসচিব সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে আধুনিক ডাকবাংলো ভবনের উদ্বোধনের পাশাপাশি জেলা পরিষদের আওতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নেওয়া বেকার নারীদের হাতে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সহায়তা প্রদানের এ উদ্যোগ তাঁদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা বিভাগের আরো খবর
আরও খবর
-
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
-
শিবচরে চারতলা আধুনিক ডাকবাংলো উদ্বোধন
-
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল
-
তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা
-
ধামইরহাটে হালিমা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের, ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
-
বৃহস্পতিবার থেকে আবারও সাজেক সড়ক অবরোধের ঘোষণা
-
হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫
-
লাটভিয়ায় সোহেলের মৃত্যু: মরদেহ দেশে ফেরাতে সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
-
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে
-
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
-
শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পুলিশের অভিযানে পালালেন ২ জন
-
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
-
ভালুকায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট; আহত বৃদ্ধ
-
ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ
-
সিঁদুর খেলায় দুর্গার বিদায়, ‘আসছে বছর আবার হবে’
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
