বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় মঈন খানের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
The post হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান appeared first on ভোরের চেতনা.
