পুজোর মরশুম। বাড়িতে রোজগারের আশায় গোঘাট থেকে কলকাতায় এসেছিলেন রাজেশ। এবার প্রথম নয়, প্রতিবছরই পুজোর সময় কলকাতায় সিকিওরিটি গার্ডের কাজে আসেন তিনি। এবারও তেমনই পুজোর মুখে কলকাতায় কাজে আসেন রাজেশ। চোরবাগান কাণ্ডের পর গ্রেপ্তার হন ভগবানপুরের বাসিন্দা রাজেশ পাল। ছেলের গ্রেপ্তারির খবর পেয়ে দুশ্চিন্তায় পরিবার। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব রাজেশের মা-বাবা।
হুগলির গোঘাটের ভগবনাপুরের বাসিন্দা রাজেশ। দিনমজুরের পরিবারে দিন আনা-দিন খাওয়ার সংসার। আর্থিক অনটন সামল দিতে প্রতিবছরই পুজোর সময় কলকাতায় কাজ করেন রাজেশ। সেই আশাতেই এবারও বাড়ি ছেড়ে শহরে এসেছিলেন। কিন্তু চোরবাগানের ঘটনায় গ্রেপ্তারির খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
