শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামাজিক কর্মসূচির আওতায় সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মধ্যে শারদীয় উপহার বিতরণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
সোমবার দুপুর ১২টায় সিউকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান পরিচালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক কর্মসূচি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি
