নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বৃহস্পতিবার রাতে বিসর্জনের সময় নৈহাটির আম্রপল্লিতে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আম্রপল্লি এলাকার বাসিন্দা নবদ্বীপ রায় চৌধুরী জানান, মোটরবাইক আটকে তাঁকে মারধর করে দু'টি সোনার চেন ছিনতাই করেছে দুষ্কৃতীরা। প্রতিবাদ করায় আক্রান্ত হন রিতুমা পোদ্দার নামের এক তরুণীও। আক্রান্তদের অভিযোগ পেয়ে ছিনতাইয়ে জড়িত সন্দেহে বিমল দাস ওরফে ভীম এবং শিবু দাস ওরফে লেলোকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ।
