সপরিবার কোথায় গেলেন ঋত্বিক?ছবি: ঋত্বিকের ইনস্টাগ্রাম
Published on
:
1 min read
প্রেক্ষাগৃহে এখন তাঁকে খলচরিত্রে দেখছেন দর্শক। একদিকে ‘ দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’,-তে ভিলেনের ভূমিকায়। খলচরিত্রে ঋত্বিকের অভিনয় নিয়ে কৌতূহল কম নয়। অথচ ক্যামেরার সামনে এই ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেতা। পুজোর ছুটিতে স্ত্রী অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস এবং ছেলেকে নিয়ে পাড়ি দিয়েছেন হিমাচলপ্রদেশে। পর্দার টানটান উত্তেজনা থেকে দূরে, আপাতত পরিবারের সঙ্গে পাহাড়ের নিরিবিলি সময় কাটানোই তাঁর ঠিকানা।
অভিনেতার জীবনে কাজের ব্যস্ততা থাকেই। ছবির প্রচার, শুটিং, নতুন চরিত্রের প্রস্তুতি—সব মিলিয়ে নিজের জন্য কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর অবকাশ অনেক সময়েই সীমিত হয়ে আসে। সেই কারণেই পুজোর ছুটিকে আলাদা করে গুরুত্ব দেন ঋত্বিক। তা ছাড়া পুজোর সময়ে ছেলের স্কুল ছুটি থাকে। সেই কারণেই বেড়াতে যাওয়ার জন্য পুজোর সময়টাকেই বেছে নেন ঋত্বিক। কারণ বছরের অন্য সময়ে তো এ রকম সুযোগ পাওয়া মুশকিল।
এই বেড়ানোর পরিকল্পনা আচমকা নয়। বরং আগে থেকেই ঠিক করে রাখা, পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ। কাজের ক্যালেন্ডারে যতই ব্যস্ততা থাকুক, ছেলের স্কুলের ছুটিকে কেন্দ্র করে পরিবারের জন্য সময় বার করে নিতে চান অভিনেতা। বাঙালির পুজো মানেই যেমন নতুন জামাকাপড়, মণ্ডপে মণ্ডপে ঘোরা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, তেমনই কারও কারও কাছে এই সময়টা শহরের বাইরে বেরিয়ে পড়ারও। ঋত্বিকের পুজোর পরিকল্পনায় এ বার সেই দ্বিতীয় ছবিটিই স্পষ্ট।
