ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি গণহত্যা এখনো শেষ হয়নি বলেন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের সদস্য ডেলিয়া রামিরেজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চালানো গণহত্যা অব্যাহত রয়েছে, যা ‘আমেরিকান করদাতাদের অর্থে’ পরিচালিত হচ্ছে।
এক্স বার্তায় রামিরেজ জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তহবিলের তীব্র সংকটের কারণে গাজায় তাদের কার্যক্রম ব্যাপকভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। এর ফলে পাঁচ লাখ ফিলিস্তিনি ত্রাণ সহায়তা পাওয়ার সুযোগ হারাতে বসেছেন।
এই মার্কিন আইনপ্রণেতা বলেন, বোমা হামলা হোক কিংবা অনাহার—এই গণহত্যা শেষ হয়নি। আমাদের অবশ্যই এর অবসান ঘটাতে হবে। আর এর শুরুটা হতে পারে আমার উত্থাপিত ‘ব্লক দ্য বম্বস অ্যাক্ট’ পাস করার মাধ্যমে।
২০২৫ সালের মে মাসে রামিরেজের উত্থাপিত এই বিলটি পাস হলে মানবিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের কাছে নির্দিষ্ট কিছু অস্ত্র হস্তান্তর করতে পারবেন না। সূত্র: আল জাজিরা