ভ্রাম্যমাণ আদালতের রায়ে খায়রুল নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ছায়েদুল নামের আরেক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় ধোবাউড়া থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
এদিকে, মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
The post ধোবাউড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড, জরিমানা appeared first on ভোরের চেতনা.
