নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া কার্যালয়ে (১৫ অক্টোবর) বাদ আসর ‘আধুনিক পাঠাগার’র শুভ উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেন, পবিত্র কুরআনের সূরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা মানবজাতির ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত এবং প্রত্যেকে কোনো না কোনো অপরাধ বা ক্ষতির সাথে জড়িত থাকে, যা মানুষের ধ্বংস অনিবার্য করে তোলে।
তবে এই ধ্বংস ও ক্ষতি থেকে ব্যতিক্রম হিসেবে চার শ্রেণির মানুষের কথা বলা হয়েছে— যারা ইমান এনেছে, সৎ কাজ করেছে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে।
মাওলানা আবদুল জব্বার জ্ঞান ও ভালো কাজের গুরুত্ব বোঝাতে সূরা আল আসরের শিক্ষা এবং বিভিন্ন উদাহরণের অবতারণা ব্যাক্ত করেন।
তিনি আরো বলেন মানুষ এখন বলতে চায় বেশি,শোনতে চায় কম, কিন্ত আল্লাহ বলেন "ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক" (পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন)। পড়াশোনার প্রতি গুরুত্ব সয়ং আল্লাহ দিয়েছেন। এজন্য পড়াশোনার বিকল্প কিছু নেই। আল্লাহ আরো বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না।
পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আধুনিক পাঠাগারের চিন্তাশীল বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামছুল হক, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শহিদুর রহমান বাঙালী, তল্লা সাধারন পাঠাগার সভাপতি মো কুতুবউদ্দিন শাহীন, বিশিষ্ট ব্যাবসায়ী মরতুজা রেজা প্রমূখ।
এছাড়া ও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে পাঠাগারের সফলতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
