Published : 25 Oct 2026, 08:10 PM
Updated : 25 Oct 2026, 08:10 PM
ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।
সচিবালয়ে রোববার অর্থমন্ত্রীর কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ব্যাংকটি ঘোষিত লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি তথ্য দেওয়া হয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে এই চেক তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এবিএম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।
