ভারতের বিহারে এক হাসপাতালের ভেতরে পুরুষ সহকর্মীদের নিয়ে তিন নারীর মদ পানের ভিডিও ভাইরাল হয়েছে। হাসপাতালের জরুরি ভবনের ভেতর মদ পানের এ ঘটনায় মামলাও হয়েছে।
ঘটনাটি ঘটেছে বিহারের দরভাঙ্গা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ডিএমসিএইচ)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনজন নারী ও তিনজন পুরুষ হাসপাতালের নতুন জরুরি ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। পরে ওই নারীরাসহ তাদের এক পুরুষ সহকর্মীকে মদ পান করতে দেখা যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ওই সরকারি হাসপাতালের নিরাপত্তা ও পেশাগত পরিবেশ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন তৈরি হচ্ছে। বিশেষ করে, ঘটনাটি ঘটেছে বিহারে যেখানে মদ বিক্রি ও পান করা নিষিদ্ধ।
সিসিটিভিতে যা দেখা গেল
সিসিটিভি ফুটেজে প্রথমে দেখা যায়, দুই নারী কোমল পানীয় ও স্ন্যাকস নিয়ে বসে আছেন। ওই সময় অন্য আরেকজন নারী সিঁড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন। পরে সেখানে তিনজন পুরুষকে প্রবেশ করতে দেখা যায়। তাদের মধ্যে একজন এক নারীকে মদের বোতল দিয়েছিলেন।
বিজ্ঞাপন
এরপর নারীদের মধ্যে একজন পান করার আগে মদ প্রস্তুত করেন ও পরে তিন নারী তাদের এক পুুরুষ সহকর্মীকে নিয়ে মদ পান করেন।
উপস্থিত তিন পুরুষের মধ্যে একজনের পোশাকে ডিএমসিএইচ এর নাম লেখা ছিল। এ থেকে আন্দাজ করা যায় যে তারা হাসপাতালটির কর্মী ছিলেন। তবে, এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
মামলা হয়েছে, তদন্ত চলমান
দরভাঙ্গার সিনিয়র পুলিশ সুপার জগুনাথ রেড্ডি এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে বেনতা পুলিশ স্টেশনকে নির্দেশ দিয়েছেন। ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সদর সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা রাজীব কুমার মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ওই ভাইরাল ফুটেজটি ভালোমতো পরীক্ষা-নিরীক্ষা করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
