মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
সংগ্রাম প্রতিদিন ডেস্ক
- আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াতে ইসলামী—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে চুক্তি হয়েছে বলে যারা দাবি করছেন, তাদের প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র দেখাতে হবে। অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে অন্যদের আঁতাতের বিষয়ে তাঁরা তথ্যপ্রমাণ তুলে ধরেছেন বলে দাবি করেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন রিজভী।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
