ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সংঘাতপূর্ণ তাইজ শহরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের তাণ্ডবে ৩ শিশুসহ অন্তত ৫ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানা যায়, তাইজ শহরের আল-ধাহরা এলাকায় আবাসিক লক্ষ্যবস্তুতে চালানো এই গোলাবর্ষণে একই পরিবারের চারজন সদস্য আহত হন। আহতদের মধ্যে ৪ থেকে ১২ বছর বয়সী ৩টি শিশু রয়েছে।
একই দিনে কাছাকাছি বির আল-বাশা এলাকায় আলাদা একটি গোলাবর্ষণের ঘটনা ঘটে, যাতে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হন।উল্লেখ্য, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সমর্থিত বাহিনী এবং হুথি বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে তাইজ শহরের আধিপত্য নিয়ে তীব্র যুদ্ধ চলছে।
সম্প্রতি দুই পক্ষই একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়ে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানিয়ে আসছে, যার চরম শিকার হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।
The post ইয়েমেনে আবার হুতিদের হামলা: ৩ শিশুসহ আহত ৫ appeared first on Mohona Tv.
