৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০২৫ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
নিচে প্রজ্ঞাপনটি তুলে ধরা হলো—
সংশ্লিষ্ট সংবাদ: বিসিএস
০৬ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
২৪ সেপ্টেম্বর ২০২৬
