বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করবে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ।
মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে কারাগারে আটক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের আয়োজন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
কর্মসূচিতে সংবাদকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন।
