সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, নারায়ণগঞ্জ
পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে ঘুরে দাঁড়াতে সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে পাড়া-মহল্লায় তরুণদের মাদকাসক্তি বাড়ছে, অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান, সিআইডির পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাসসহ অনেকেই।
The post অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না: নারায়ণগঞ্জে আইজিপি appeared first on দৈনিক আমার কাগজ.
