কোন ওটিটিতে দেখা যাবে রামায়ণ?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো তারকাদের নিয়ে তৈরি এই ছবির মুক্তির দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছেন নির্মাতারা। এ বার ছবিটির ডিজিটাল মুক্তি নিয়েও সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য।
সিনেমা হলে প্রদর্শন শেষ হওয়ার পরে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার-এ দেখা যাবে ‘রামায়ণ’। তবে অনলাইনে ছবিটি দেখার ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ শর্ত। ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর। তার আগের দিন, অর্থাৎ ৪ নভেম্বর, থাকছে পেইড প্রিভিউ শো। ছবিটি আইম্যাক্স থ্রিডি-সহ একাধিক প্রিমিয়াম ফরম্যাটে দেখানো হবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং ইংরেজি ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে
প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন শেষ হওয়ার পরে দর্শকেরা জিওহটস্টারে এটি দেখার সুযোগ পাবেন। তবে এখনও পর্যন্ত নির্মাতারা ছবিটির নির্দিষ্ট ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করেননি। ফলে সিনেমা হল থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে কত দিন সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
‘রামায়ণ’-এর ডিজিটাল মুক্তি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ছবিটি জিওহটস্টারের সাধারণ সাবস্ক্রিপশনের অন্তর্ভুক্ত হবে কি না। দর্শকদের জন্য পে-পার-ভিউ বা আলাদা করে টাকা দিয়ে দেখার ব্যবস্থা রাখা হবে। অর্থাৎ, শুধু প্ল্যাটফর্মের নিয়মিত সাবস্ক্রিপশন থাকলেই ছবিটি দেখা যাবে, এমনটা নয়। ছবিটি দেখার জন্য আলাদা করে টাকা দিতে হতে পারে। তবে সেই খরচ কত হবে, তা এখনও জানানো হয়নি।
