নবীন কবিদের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করেছে ‘একুশের সংকলন’।
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে। পাণ্ডুলিপিতে কমপক্ষে ৪০টি কবিতা থাকতে হবে। পূর্ণাঙ্গ পরিচিতিসহ পাণ্ডুলিপির কম্পোজ করা ওয়ার্ড ফাইল ও পিডিএফ কপি পাঠাতে হবে।
পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ১৬ নভেম্বর ২০২৬। পাঠাতে হবে marufraihan71@gmail.com ইমেইল ঠিকানায়।
‘একুশের সংকলন’-এর বিশেষ উদ্যোগ ‘কবি-অভিষেক’-এর আওতায় ২০২০ সাল থেকে প্রতিবছর অন্তত একজন নবীন কবির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।
গত ছয় বছরে এ উদ্যোগে ছয়জন নবীন কবির বই প্রকাশিত হয়েছে। বই প্রকাশের পাশাপাশি অভিষিক্ত কবিদের নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
বইমেলার আগে বা পরে আয়োজিত ‘কবি-অভিষেক’ অনুষ্ঠানে প্রকাশিত বই নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবিরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নবীন কবির অনুভূতি প্রকাশ এবং পাঠকদের প্রশ্নোত্তর পর্বও থাকে।

কবিতার বইয়ের বিক্রি কম হওয়ায় প্রকাশকদের অনাগ্রহ নবীন কবিদের প্রথম বই প্রকাশের ক্ষেত্রে অন্যতম বাধা বলে মনে করে উদ্যোগটির আয়োজকরা।
দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে ‘একুশের সংকলন’। কবি মারুফ রায়হান এটি সম্পাদনা করছেন।
একুশের বইমেলায় প্রকাশিত কয়েক হাজার নতুন বই থেকে নির্বাচিত ৫০টি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে সংকলনটির বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এর মোবাইল-উপযোগী ই-পেপার সংস্করণে গত ১২ বছরের নির্বাচিত বইগুলোর পরিচিতি পড়া যাবে www.banglamati.net/50-book ঠিকানায়।
মাতৃভাষার মর্যাদা রক্ষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং একুশের বইমেলাকে অর্থবহ করে তোলার লক্ষ্য নিয়ে সংকলনটি প্রকাশ করা হয়। এটা ভাল হয়েছে। কিন্তু হুকিং হয়নি ভাল
The post নবীন কবিদের বই প্রকাশে পাণ্ডুলিপি চায় একুশের সংকলন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
