নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষনা দেয়ায় এবং ব্যাংকিং সেক্টরে প্রথম প্রদানের নির্দেশ দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে আনন্দ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ, বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যান সমিতি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ওমেন্স ফোরামের বিপুল সংখ্যাক কর্মকর্তা কর্মচারীর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন, এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেন, অফিসার কল্যাণ সমিতির আহবায়ক কৃষিবিদ সৈয়দ লিয়াকত হোসেন, সদস্য সচিব নূরে আলম শাওন, ওমেন্স ফোরামের সভানেত্রী তাসলিমা আক্তার লীনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।
আনন্দ সমাবেশ শেষে সকলের অংশগ্রহনে একটি র্্যালী মতিঝিলের বক চত্তর হয়ে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
