আগামী ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী রাশিয়ান হাউজে দর্শনীর বিনিময় সিনেমা প্রদর্শনী হবে। এতে দর্শক চাহিদার কথা মাথায় রেখে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ এবং তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাসহ মোট চারটি সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ২৯ অক্টোবর বিকাল ৩টা, ৪টা ও ৬টা থেকে প্রদর্শনী চলবে। ৩০ অক্টোবর ÔFilm Fiesta Take 06Õ-এ বাছাই করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।
জানা গেছে, বাংলাদেশের স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্র প্রদর্শনের একটি নতুন বিকল্প প্ল্যাটফম Cine Totem Screen (সিনে টোটেম স্ক্রিন) এবং ধানমন্ডির রাশিয়ান হাউস ইন বাংলাদেশ-এর অংশীদারিত্বে পরিচালিত দর্শনীর বিনিময় সিনেমা উপভোগ এবং প্রতিটি প্রদর্শনী শেষে চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব এবং আড্ডার সুযোগ।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল সিনেমা প্যাকেজ বা DCP প্রজেকশন এবং ৭.১ সারাউন্ড সাউন্ড সিস্টেম।
প্রসঙ্গত, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিত সিনে টোটেম স্ক্রিন এর উদ্যোগে রাশিয়ান হাউজে সিনেমার আসর বসে।
আজকালের খবর/আতে
