অভয়নগর (যশোর) প্রতিনিধি : স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে অভয়নগর উপজেলাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে অভয়নগর উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কমিটির সভা থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে কমিটির সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি (স্কাউট শাখা) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহ-সভাপতি (মাদরাসা) আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম মনিরুজ্জামান, সহ-সভাপতি (কাব শাখা) মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমিশনার রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটঁস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার (প্রতিনিধি) এস এম ফারুক আহমেদ।