
Published on
:
1 min read
আমেরিকায় হিন্দু মন্দিরে গুলি চালিয়ে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১৯ বছরের যুবক। ইলিনয়ের বাসিন্দা আলেকজান্দ্রোস পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি ও বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁর বাড়ি থেকে রাইফেল, কয়েকশো গুলি ও বডি আর্মার উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি বিদ্বেষ থেকেই হামলার ছক কষেছিলেন অভিযুক্ত। গত ১১ অক্টোবর হামলার পরিকল্পনা ছিল তাঁর।
